আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ সময় তিউনিশিয়ার প্রেসিডেন্ট ‘মুনসেফ আল মারযুকী’কে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান ‘মুস্তাফা আব্দুল জালিল’।
মুনসেফ আল মারযুকী এ সফরে লিবিয়ার প্রধানমন্ত্রী ‘আব্দুর রাহিম আল কাইব’ ও অন্যান্য ব্যক্তিত্বের সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন।
জনাব মারযুকী তিউনিশিয়ায় নির্বাচনের পর ডিসেম্বর মাসের মাঝমাঝি সময়ে এদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি এদেশের স্বৈরাচারী সরকারের আমলে মানবাধিকার বিষয়ে একজন সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন। এছাড়া তিনি হলেন ‘কংগ্রেস ফর দ্যা রিপাবলিক’ দলের প্রধান। তিনি স্বৈরাচারী বিন আলী সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘদিন প্রবাসে জীবন-যাপনের পর তিউনিশিয়া প্রত্যাবর্তন করেন।
উল্লেখ্য, স্বেচ্ছাচারী যায়নুল আবেদীন বিন আলী তিউনিশিয়াকে দীর্ঘ ৩০ বছর শোষন করার পর গত বছরের জানুয়ারী মাসে গণ বিপ্লবের মুখে পড়ে দেশ হতে পলায়নে বাধ্য হয়। আর তার পলায়নের মধ্য দিয়ে দীর্ঘ ৩ দশক শোসনের সমাপ্তি ঘটে।#